১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি একক সমর্থন পান। তবে, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের একক প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানো হবে।
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির মতামতের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম বাছাই করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর আলোকে বুধবার অনুষ্ঠিত জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ একমত হয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেন।
চেয়ারম্যন প্রার্থীতার জন্য অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন সরফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা নাম প্রস্তাব করা হয়।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সামছুল আলম লস্কর, আওয়ামীলীগ নেতা সোহেল বক্স, যুবলীগ নেতা শাহিন আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস পারভিন, রাজনা বেগম নাম প্রস্তাব করা হলেও এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত করা হবে বলে সভা থেকে জানা যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D