স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ গ্রেফতার

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ গ্রেফতার

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরীর কুয়ারপাড়স্থ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও দখলবাজীসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে নগরে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আলোচিত হয়েছিলেন পিযুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট