২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯
ভোট-রাজনীতি, সরকারের ভিশন ও চ্যালেঞ্জ নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ৭ই জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরুর পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে বিদেশিদের ব্রিফ করা হচ্ছে। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হবে এ ব্রিফিং। সেখানে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে মন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সিনিয়র সচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কূটনৈতিক ব্রিফিংয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী তার পরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়ে বিদেশি বন্ধু-উন্নয়ন সহযোগীদের অবহিত করবেন।
মন্ত্রী এরই মধ্যে তার সহকর্মীদের যেসব বিষয়ের ওপর জোর বা গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রয়েছে ইকোনমিক ডিপ্লোমেসি বা অর্থনৈতিক কূটনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও যোগাযোগ বাড়ানো, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার, সম্ভাবনায় ব্লু ইকোনমি এবং সার্বিক অর্থে কানেক্টিভিটি বাড়ানো। দেশের পেশাদার কূটনীতিকরা বলছেন, মন্ত্রী তার এসব অগ্রাধিকার বিদেশি বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D