১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
১৪ জানুয়ারি ২০১৯, সোমবার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা আজ সোমবার সিলেটে আসছেন। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সিলেট-৩ আসনের বালাগঞ্জে নিহত ছাত্রদল নেতার বাড়িতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সোমবার সকালে তারা বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।
নেতারা হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। পরে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুরে বালাগঞ্জে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে থাকবেন ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্না।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনের নামে সরকার ভাঁওতাবাজি করেছে।
ঐক্যফ্রন্ট নেতারা ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখবেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাদের এ কর্মসূচি। ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের দিন নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়।
উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা সংঘটিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D