১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯
সিলেট-তামাবিল সড়কের ইসলামপুরে (মেজরটিলা) হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সে সময় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় স্কলার্সহোমের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার আহমদ (২০) ইসলামপুরের দীপিকা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনিক নামের তার আরেক সহযাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে আসা যাত্র্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৭) স্কলার্সহোমের সামনে পালসার মোটরসাইকেলে (সিলেট-ল-১১-২৯৮৫) চাপা দিলে ঘটনাস্থলে সরোয়ারের মৃত্যু হয়। আহত অনিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। এ ব্যাপারে মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয়দের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D