১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু্ই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মইনুল ইসলাম (৪০) সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাজপুর মুহিতপুর গ্রামের বাসিন্দা। অপর যাত্রী গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আল আমিন হোসেন মাছুমকে (২৬) ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা যাত্রীরা হলেন- জকিগঞ্জ উপজেলার শাহবাগ মুহিতপুর গ্রামের এহিয়া আহমদ (১৮)। একজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জকিগঞ্জ থেকে সিলেটগামী বাসের সঙ্গে একটি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে মইনুল ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D