২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার ৪৭ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথবাক্য পড়ান রাষ্ট্রপতি। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকার।
মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টা ৩৯ মিনিটে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
এর আগে শপথ অনুষ্ঠানে আসা আগের মেয়াদের বিদায়ী মন্ত্রীরা প্রথম সারিতে বসেন। শপথ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টা ১৪ মিনিটে বঙ্গভবনে আসেন। বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দরবার হলে আসেন। এ সময় বিউগলে সুর বেজে ওঠে। এরপর ৩টা ৩৪ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D