দক্ষিণ সুরমায় র‌্যাবের হাতে ১১ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

দক্ষিণ সুরমায় র‌্যাবের হাতে ১১ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভার্থখলা থেকে ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো-সামছু মিয়া (৪০), আব্দুল কাদির(৩৩), শাওন ভট্টাচার্য্য(২৯), ওয়াহিদুল ইসলাম(২০), কামিল আহম্মেদ(৩০), সামছুল (২০), সাদিক আহম্মেদ (২৬), সালেহ আহমদ (৪২), আলী মনসুর (৫৪), শাওন বৈদ্য(১৮) ও সাব্বির আহমেদ(১৮)। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট