২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
ঘুষ গ্রহণ ও দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ এ এইচ এম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে সকালে নাজমুল হুদা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।
কিন্তু শুনানি শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। একই সঙ্গে অসুস্থ মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া তাকে কারাগারে ডিভিশন প্রদানেরও আদশে দিয়েছেন আদালত।
এর আগে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অন্যথায় বিচারিক আদালত তার গ্রেপ্তার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।
সেই মর্মে আজ রোববার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন নাজমুল হুদা।
প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র অ্যাকাউন্টে রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টর মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D