১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের খায়রুন্নেছা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় জড়িত সকল অপরাধীর শাস্তির দাবিতে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী হাজী এমএ মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মুসলেহ উদ্দিন রাজু, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজুয়ান আলী কয়েছ, সিলেট জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম ইছন মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা উস্তার মিয়া, আমেরিকা নিউজার্সি স্ট্রেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন (ভি পি শফিক), বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু, সমাজকর্মী আছলম খান, হাজী গুলশের আলী, মো. তারা মিয়া, সুহেল বারী, জিয়াউল হক পান্না, রুহুল আমিন, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
উল্লেখ্য, বালাগঞ্জের শিওরখাল গ্রামের স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ‘ফুল’ (ছদ্ম নাম) গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যারাতে একই ঘরের পাশের রুমের চাচার ঘরে যায়। সেখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা ৫/৬জন যুবক ঘরের বারান্দা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৮ তারিখ ২৩ নভেম্বর ২০১৮)। মামলায় শিওরখাল গ্রামের আব্দুল করিম তালুকদারের ছেলে আব্দুল আহাদ (২৫) ও একই গ্রামের ইউপি সদস্য আইয়ুব আলীর ছেলে আযই (৩২) সহ অজ্ঞাত আরও ৪জনকে আসামী করা হয়। এদের মধ্যে মামলার আসামী আব্দুল আহাদ ও আজই মিয়াকে পুলিশী অভিযানে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D