৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাফটকে সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনের আগে পুলিশ এসব নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার করে।
সোমবার আদালত থেকে তারা ২৫ নেতাকর্মী জামিন পান। সন্ধ্যায় জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর দশজন কারাগার থেকে ছাড়া পান। অন্যরা মঙ্গলবার সকালে কারাগার থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলও রয়েছেন।
কারাফটকে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ফয়সল চৌধুরীসহ বিএনপির নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D