|
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি, ৩০ তারিখ সিলেটসহ সারাদেশে জনগণ নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে।
তিনি শুক্রবার সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির পথে আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত ও সহিংসতামুক্ত। এদেশটা পাকিস্তান, আফগানিস্তানের মত হবে না। বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে।
মোমেন বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই প্রশাসনকে প্রভাবিত করছে না। প্রশাসন বিএনপির কোনো সাধারণ নেতাকর্মীকে গ্রেফতার করেনি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামী।
তিনি বলেন, সৌহার্দ্যরে নগরী সিলেটে সবাই সমানতালে প্রচারণা চালিয়েছেন। সিলেটের রাজনৈতিক স¤প্রীতির ঐতিহ্য অনেক পুরনো। এটা ভবিষ্যতেও অটুট থাকবে। প্রার্থী হিসেবে আমি আমার কর্মীদের সবসময়ই এ ব্যাপারে বলে আসছি। নির্বাচনী প্রচারে তার কর্মী, সমর্থকরা কোথাও বিশৃংখল আচরণ করেনি বলে দাবি করেন ড. মোমেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ড. মোমেনের নির্বাচনী প্রধান সমন্বয়ক, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D