|
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
সিলেট-১ আসনের মহাজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ.কে. আব্দুল মোমেনের খাদিমপাড়া ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরনের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গসংগনের উদ্যোগে রোববার খাদিপাড়া এলাকায় এক মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মখলিছুর রহমান চৌধুরী, মুশৈদ আহমেদ চৌধুরী মাছুম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, আনছার মিয়া মহালদার,এম জামান চৌধুরী তসলিম, শেখ বদরুল, সামাদ আহমেদ, আফজল, ফখরুল ইসলাম দুলু, কবির, এম এ হান্নান, সাহেদ আহমেদ, বাবুল আহমেদ, সাইফুল আলম সিদ্দিকি, সাহেদ আহমেদ আনা, ওয়ালিউল্লাহ বদরুল, কামরুল ইসলাম, সোহেল আহমেদ, কাইয়ুম চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D