|
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত। এই আমানত ছিনিয়ে নিতে বর্তমান ক্ষমতাসীনরা যে অন্যায়-অত্যাচার শুরু করেছেন তা বরদাশত করা হবে না। দেশের বিরোধী দলকে ঘরে জিম্মি করে তারা প্রশাসনকে দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়। তিনি বলেন, এভাবে কোন গণতান্ত্রিক দেশে বাস করা যায় না।
আওয়ামীলীগের নেতাকর্মীরা আজ একাত্তরের রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা পুলিশকে দিয়ে আমার নির্বাচনী এজেন্টদের বাসাবাড়িতে তল্লাশী আর হামলা চালাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী রোববার জনগণ ধানের শীষে ভোট দিয়ে এসব অত্যাচারের জবাব দিবেন।
তিনি ২৭ ডিসেম্বর বৃহস্পবিার তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর, মোগলাবাজার, সিলাম, জালালপুর, বরইকান্দি ও মোল্লাগাঁও ইউনিয়নে সর্বশেষ গণসংযোগকালে এসব কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D