সিলেট-১ আসনে নৌকার প্রচার মিছিল

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

সিলেট-১ আসনে নৌকার প্রচার মিছিল

সিলেটে নৌকার প্রচার মিছিলে মানুষের ঢল নেমেছে। নৌকা’ নৌকা স্লোগানে মুখর সিলেটের কোর্ট পয়েন্ট। হাজার হাজার নেতাকর্মীদের মিছিল-স্লোগানে মূখরিত সিলেটের রাজপথ।

আ‘লীগ প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী প্রচারনার শেষ দিন বিকাল ৪টার পর কোর্টপয়েন্ট থেকে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী শেষ শোডাউন অনুষ্টিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন আজ (বৃহস্পতিবার)। প্রচারণার শেষ দিনে নগরীর কোর্টপয়েন্টে আ‘লীগ কর্মসূচি ঘোষণা করেছে।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট