৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮
ভোটের আগেই আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে’ বলে মন্তব্য করেছেন সিলেট-১ (সিলেট সিটি ও সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির। এজন্য তিনি সকল ভয়ভীতি জয় করে ৩০ ডিসেম্বর দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে ধানের শীষের সমর্থনে সদর উপজেলার সোনাতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সকালে আদালত প্রাঙ্গনে গণসংযোগ ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।
খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার দেখে আওয়ামী লীগ মানসিক পরাজয় বরণ করেছে।’ তিনি বলেন, ‘সিলেটের আওয়ামী লীগ এখন দিশেহারা। তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলায় ব্যর্থ হয়ে গায়েবী মামলা ও গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। এতেও ধানের শীষের জোয়ার ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ ষড়যন্ত্রের অংশ হিসেবে হতাশ সিলেট আওয়ামী লীগ আমার প্রার্থীতা বাতিলের জন্য হাইকোর্ট রিট করেছিল। কিন্তু সেখানেও তারা পরাজিত হয়েছে।’
প্রবীণ বিএনপি নেতা তমজিদ আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা সিদ্দিকুর রহমান রুহেল ও জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা মঞ্জুর হেসেন মজনু, চৌধুরী মোহাম্মদ সুহেল, সালেহ আহমদ খান, সুহেল আহমদ, ব্যবসায়ী আব্দুর রহমান রিপন, আবু সাঈদ মোহাম্মদ তায়েফ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা হাজী ইন্তাজ মিয়া, ফরিদ আহমদ, যুবদল নেতা রাসেল আহমদ, রাহেল আহমদ, আনিসুর রহমান, ছাত্রদল নেতা জামিল আহমদ, মহসিন তালুকদার, মিজানুর রহমান রুমন, হাসান আহমদ আজাদ ও আকাদ আহমদ দিনার প্রমূখ।
এছাড়া খন্দকার মুক্তাদির দিনব্যাপী সিলেট আদালত প্রাঙ্গন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, জিন্দাবাজার আল-মারজান মার্কেট, নয়াসড়ক পয়েন্ট, আম্বরখানা পয়েন্টসহ একাধিক স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D