৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপিদলীয় প্রার্থী জি কে গউছের গণসংযোগে অভিযান চালিয়ে অন্তত ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টায় সদর উপজেলার পাইকপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপি প্রার্থী জি কে গউছ অভিযোগ করে বলেন, ‘সদর উপজেলার নূরপুর এলাকা থেকে গণসংযোগ করে শহরে ফেরার পথে উল্লেখিত এলাকায় শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ গাড়ি বহরে ঝটিকা অভিযান চালায়। এ সময় পুলিশ জেলা যুবদল সভাপতি ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, জেলা যুবদল সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজমুল আলমসহ অন্তত ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।’
তিনি আরও অভিযোগ করেন, ‘‘ভোট প্রার্থনাকালে কেন কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তা জানতে চাইলে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘কিসের ভোট?’’
নেতাকর্মীদের ফেলে যাওয়া ২০/২৫টি মোটরসাইকেলও পুলিশ ভেঙ্গে ফেলেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ‘শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাংচুরের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D