আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছে : মুক্তাদির

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছে : মুক্তাদির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট সদর ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘পুরো সিলেট জুড়ে ধানের শীষের জোয়ার দেশে আওয়ামী লীগ দিশেহারা। তাই, তারা এখন নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। একই ভাবে, প্রশাসনের কিছু লোকের অতি উৎসাহী আচরণের কারণে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজারে সিলেট মহানগর ও সদর থানা বিএনপির সিনিয়র নেতৃবৃবৃন্দের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীকে এখন থেকেই ভোট ডাকাতি প্রতিরোধে সজাগ থাকতে হবে। যে কোন মূল্যে ৩০ তারিখে সকালে নিজের ভোটাধিকার প্রয়োগে দৃঢ় শপথ নিতে হবে।’

জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হকের সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেকের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, সিলেট সদর থানা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালাম, শাহ জামাল নুরুল হুদা, বিএনপি নেতা আফম কামাল প্রমুখ।

২৩ দলীয় জোটের গণসংযোগ ঃ সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সোমবার সকালে নগরীর শেখঘাট, তেলিহাওর, লামাকাবাজার ও রিকাবীবাজার এলাকায় গণসংযোগ করেন সিলেট মহানগর ২৩ দলীয় জোট নেতৃবৃন্দ।

সিলেট মহানগর ২৩ দলীয় জোটের সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুনের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন সিলেট মহানগর জামায়াত নেতা এডভোকেট আব্দুর রব, মাাওলানা আলী হায়দার, সিলেট মহানগর লেবার পার্টির আহবায়ক মাহবুবুর রহমান খালেদ, বিজেপি (পার্থ) সিলেট মহানগর আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, জাগপা নেতা শাহজাহান আহমদ প্রমুখ।

খন্দকার মুক্তাদির পত্নীর গণহংযোগঃ সোমবার সকালে নগরীর যতরপুর, সোনারপাড়া ও উপশহরে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির পত্নী জাকিয়া ইয়াসমিন। এ সময় তার সাথে ছিলেন তাহসিনা শারমিন তামান্না, রুবি চৌধুরী, মিজানুর রহমান নেছার, ওলি চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট