সিলেটের ওসমানীনগরে ঐক্যফ্রন্টের জনসভায় আসছেন না ড. কামাল

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেটের ওসমানীনগরে ঐক্যফ্রন্টের জনসভায় আসছেন না ড. কামাল

সিলেটের ওসমানীনগরে যাচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঢাকায় একটি জরুরি প্রেস কনফারেন্সে যোগ দেয়ায় তিনি ওসমানীনগরের জনসভায় যেতে পারছেন না বলে জানানো হয়েছে।

তবে জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন ড. কামাল। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব।

এর আগে গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানিয়েছিলেন, ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট