ভিডিওতে ধানের শীষের প্রচারণা ড. কামাল ও মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

ভিডিওতে ধানের শীষের প্রচারণা ড. কামাল ও মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় নেমেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তরুণদের উদ্দেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দুটি ভিডিও প্রচার করেছে। ভিডিওতে ড. কামাল বলেছেন, জেগে ওঠো বাঙালি, তোমার কা ারি প্রস্তুত। শুক্রবার থেকে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামক ফেসবুক পেজে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা দুটি ভিডিও দেখা যাচ্ছে। কামাল হোসেনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দরজা খুলে ধীর পায়ে লাঠিতে ভর করে হেঁটে এগোচ্ছেন তিনি। ভিডিওর ধারা বর্ণনায় বলা হয়েছে, বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমি। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছ নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্ট। আরে তুমিই তো বাংলাদেশ। তুমি হার মাননি, আমি জানি। ভিডিওতে আরও বলা হয়, ভবিষ্যতেও বাংলাদেশ হারবে না। তরুণদের হাত ধরে একাত্তরের ডিসেম্বরের বিজয়, নব্বইয়ের গণতন্ত্র এসেছে। ২০১৮এর ডিসেম্বরেও তরুণেরা জেগে উঠবে বলে আশা করা হয়। ভিডিওটির শেষে কামাল হোসেন বলেন, জেগে ওঠো বাঙালি, তোমার কা ারি প্রস্তুত। : বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুলের ভিডিওতে বলেন, আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম দেশটা মুক্ত হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। আমার বয়স এখন ৭০। আমি এই বয়সেও একই স্বপ্ন তাড়া করছি। আমি তো আশায় ভরপুর। বিএনপি মহাসচিব ভিডিওতে বলেন, তাকে অনেকেই বলে যে আওয়ামী লীগ তাঁদের ভোট খেয়ে ফেলবে। আওয়ামী লীগ তাদের তাচ্ছিল্য করে। কিন্তু ফখরুল তরুণদের উদ্দেশে বলেন, আমি বলি কি আপনারা দেখিয়ে দিন, আপনারাই বাংলাদেশ। ইউ ম্যাটার, আপনারাই দেশের মালিক। আপনার ভোটেই ঠিক হবে এদেশের ভবিষ্যৎ। আপনার বিবেচনা যাকে বলে তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। : তরুণদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যৌবনে এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম। বার্ধক্যে এসে আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি- ৩০ ডিসেম্বর। শুধু একটা দিন। বাংলাদেশের জন্য। ৩০ ডিসেম্বর সকাল সকাল ভোট দিন। দেখিয়ে দিন যে আপনারা শুধু ভোট দিতেই জানেন না, ভোট ডাকাতিও আটকাতে পারেন। গণতন্ত্রটা বাঁচাতে হবে। একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে। যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এ আলোটা আপনারা শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন। তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না।