ধানের শীষের পক্ষে সিলেট-৩ আসনের তেতলীতে গণসংযোগ ও প্রচার মিছিল

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ধানের শীষের পক্ষে সিলেট-৩ আসনের তেতলীতে গণসংযোগ ও প্রচার মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গতকাল (২২ ডিসেম্বর) শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগকৃত এলাকার মধ্যে ছিল বানেশ্বরপুর, দক্ষিণ বলদি ও শুড়িগাঁও মোহাম্মদপুর। গনসংযোগ শেষে প্রচার মিছিল ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুদ্দিন -এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নিবার্হী সদস্য ও সদর দক্ষিণ থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মুমিন (ছইল মিয়া)। জেলা যুবদল নেতা সাহেদ আহমদ-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুক্তার আহমদ, শিক্ষক নেতা আখতার হোসেন, ওবায়দুর রহমান, জেলা যুবদল নেতা মকছুদুল করিম নুহেল, জামায়াত নেতা আব্দুল আহাদ, আবুল হাসনাত, রেজওয়ান আহমদ, প্রবাসী রুবেল আহমদ, বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, আমিনুর রহমান কয়ছর, জুবায়ের আহমদ, সামাদ আহমদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সিলেট-৩ আসন তথা বাংলাদেশে ধানের শীষের যে গণজোয়ার উঠেছে তা দেখে বর্তমান সরকার দিশেহারা। এ জন্য সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই সকল বাঁধা অতিক্রম করে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ভোটের দিন প্রতিটি ভোট কেন্দ্র পাহারায় প্রস্তুত থাকবে এবং ভোট গণনার পূর্ব পর্যন্ত আমাদের এ অবস্থান সংহত থাকবে। এরআগে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল নেতৃবৃন্দে নেতৃত্বে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট