৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
২২ ডিসেম্বর ২০১৮, শনিবার : সিলেটে পৌঁছেই তিন ওলির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছান। সেখান বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বেলা তিনটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন বলে তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে সিলেট। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় প্রধানমন্ত্রী দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বচনেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D