৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (২২ ডিসেম্বর) সিলেটে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
সেখান থেকে পর্যায়ক্রমে হযরত শাহজালাল (রহ:), হযরত শাহপরান (রহঃ) ও নগরীর কুশিঘাটে সিলেটের প্রথম মুসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (রহ:) এর মাজার জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
সফরসূচি অনুসারে জনসভা শেষ করে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরে এটি প্রধানমন্ত্রীর সিলেটে দ্বিতীয় সফর। এর আগে ৩০ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। ওই জনসভা থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D