সিলেটে ইনাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করলেন ড. মোমেন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

সিলেটে ইনাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করলেন ড. মোমেন

বিএনপি ত্যাগ করে আসা সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার বিকাল ৫টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন ড. মোমেন। এ সময় সেখানে ইনাম চৌধুরীকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ইনাম চৌধুরী মোমেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বৃহস্পতিবার সিলেটে আসেন।
ড. মোমেন আওয়ামী লীগে ইনাম চৌধুরীকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর(ইনাম) সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে গত বুধবার আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। এবার সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইনাম চৌধুরী। বিএনপি এ আসনে ইনামের বদলে খন্দকার মুক্তাদিরকে মনোনয়ন দিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট