জঙ্গি সন্দেহে সিকৃবির তিন ছাত্র আটক

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

জঙ্গি সন্দেহে সিকৃবির তিন ছাত্র আটক

সিলেট নগরীর টিলাগড় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরিরের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ৩ জনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার রাত ১১টার দিকে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে এসএমপি’র শাহপরান থানা পুলিশ তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট উদ্ধার করা হয়। আটক ৩ জন হলো- আনোয়ারুল ইসলাম খোকন, জোবায়ের বাপ্পী এবং মাহফুজুর রহমান প্রতীক। এর মধ্যে আনোয়ারুল ইসলাম খোকন ভেটেরেনারি এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের, জোবায়ের বাপ্পী এবং মাহফুজুর রহমান প্রতীক কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ছাত্র।

জানা গেছে- বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর টিলাগড় এলাকায় লিফলেট বিতরণকালে ৩ জনকে আটক করে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর অফিসে নিয়ে যান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থসহ কয়েকজন নেতাকর্মী। পরে পুলিশে খবর দিলে তারা এসে এই ৩ জনকে লিফলেটসহ আটক করে নিয়ে যায়।

শাহপরান (রহ.) থানার ওসি আক্তার হোসেন তিন হিযবুত তাহরির সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট