৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পেশাজীবীদের কল্যাণে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামীলীগ আবারো ক্ষমতায় যেতে পারলে উন্নয়ন ও অগ্রগতির ধারা আরো বেগবান হবে। তিনি সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত ও মহাজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ.কে আব্দুল মোমেনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় গেলে সিলেটে দৃষ্টি নন্দন রাজস্ব ভবন নির্মাণ করা হবে।
এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ১৯ ডিসেম্বর বুধবার দুপুরে নগরীর হাউজিং এস্টেটস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ড. এ.কে আব্দুল মোমেনের পক্ষে ও নৌকা মার্কার সমর্থনে সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ডিস্ট্রিক ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সর্ব এডভোকেট নূর উদ্দীন, আবু মোঃ আসাদ, মোঃ সুলেমান হোসেন খান, এম.ই.এম ইকবালুর রহমান, সমর বিজয় শী শেখর, মোঃ গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, হোসেন আহমদ, ডঃ শহীদুল ইসলাম, আলী আহমদ, মোঃ বাহা উদ্দিন, মোঃ আজিজুর রহমান, মোঃ ইফতিয়াক হোসেইন মঞ্জু, মোঃ জহিরুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় বক্তারা, বিশ্ব বরেণ্য কূটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেনকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D