১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে।৩০ ডিসেম্বর সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনুন।
আজ বুধবার কুমিল্লার চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার বর্তমান নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে। নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। কিন্তু আমরা দেখছি নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।
তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত সব অধিকার কেড়ে নিয়েছে, গনমাধ্যমের অধিকার কেড়ে নিয়েছে, খালেজা জিয়া গণতন্ত্রের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন কিন্তু সরকার অন্যায়ভাবে তাকে জেলে বন্দি করে রেখেছেন।
২০ দলীয় জোটের চান্দিনা উপজেলা শাখার সমন্বয়ক ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব এবং জাতীয় ঐক্যফ্রন্টের কুমিল্লা-৭ চান্দিনা আসনের প্রার্থী ড. রেদওয়ান আহমেদ। নির্বাচনকে ঘিরে এ জনসভা উৎসবে পরিণত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D