৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের ৬ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয় ৩০ প্লাটুন বিজিবি।
সিলেট সেক্টর কমান্ডার কর্নেল শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ ব্যাটালিয়ন থেকে সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে নামানো হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। এছাড়া ৪৮ ব্যাটালিয়ন থেকে সিলেট-১, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে আরও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সিলেটের পাশাপাশি সিলেট সেক্টর থেকে সুনামগঞ্জেও নেমেছে আরো ১৫ প্লাটুন বিজিবি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D