সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির জীবনে এটি একটি কলঙ্কময় দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা বেদনাবিধুর দিন আজ। বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে, ঠিক সেই সময়ই রাতের আঁধারে পরাজয়ের গ্লানিমাখা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে। বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিত্সক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।

১৯৭১ সালে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে এসব বুদ্ধিজীবী নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন। পথ দেখিয়েছেন মুক্তির। উদ্দীপ্ত করেছেন অধিকার আদায়ে। আর সেটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। সপ্তাহজুড়ে এ দেশীয় নরঘাতকদের করা তালিকায় একে একে উঠে এলো অসংখ্য বুদ্ধিদীপ্ত সাহসী মানুষের নাম। বুদ্ধিজীবীদের তালিকা তুলে দেয় তত্কালীন জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডার গ্রুপ কুখ্যাত আলবদর ও আল শামস বাহিনীর হাতে। পেছন থেকে মদদ জোগায় পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকা পাক জেনারেল রাও ফরমান আলী। ডিসেম্বরের ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত সে তালিকা ধরে বুদ্ধিজীবী হত্যার ঘৃণ্যতম অপকর্মটি করে এই ঘাতক চক্র।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে সকালে ছিল সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শহীদদের স্মরণে আলোচনা সভা, মৌন মিছিল ইত্যাদি। এছাড়াও দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর মধ্যে শহীদের স্মরণে শ্রদ্ধাজলি করেন, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডি আই জি সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহাগর কমান্ডার সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব, সেক্টর কমাডারস ফোরাম ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরাম সিলেট, ইনোভেটর সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সিলেট, বিএডিসি সিলেট, মুক্তিযোদ্ধা যুবকমান্ড সিলেট জেলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা, বাংলাদেশ বেতার সিলেট, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি সিলেট, বিএডিসি সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট পল্লী বিদুৎ সমিতি, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, সম্মিলিত নাট্য পরিষদ, ইমজা, সিলেট সমকাল সুহৃদ সমাবেশ, মুক্তিযুদ্ধা যুবকমান্ড সিলেট জেলা, সুরমা বয়েজ ক্লাবসহ আরো অনেকে।

দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট