৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশনের দেয়া সিন্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
একই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
হাই কোর্টের এই আদেশ জানার পর এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, এটি এক ধরণের হয়রানী। মহাজোট প্রার্থী ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে বিনা ভোটে এমপি হয়েছিলেন, এবারও সেই চেষ্ঠা করছেন। ফের বিনা ভোটে এমপি হতে ষড়যন্ত্রে লিপ্ত মহাজোট প্রার্থী।
লুনা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে বলেন, আমি আশা করছি আদালতের মাধ্যমেই মনোনয়নপত্র স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রার্থীতা ফিরে পাব।
লুনা আরও বলেন, মহাজোট প্রার্থী ২০১৪ সালের নির্বাচনে বিনা ভোটে এমপি হয়েছিল। এবারও শুরু থেকেই সেই পায়তারা করছেন। একই অভিযোগ তিনি প্রধান নির্বাচন কমিশনে দিয়েছিলেন। কিন্তু কমিশন যাচাই-বাচাই করে শুনানি শেষে তার প্রার্থীতা বহাল রাখেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালায় রয়েছে আগের দিন চাকরি থেকে ইস্তফা দিযে পরের দিন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে। তবুও তিনি গত ১ জুলাই ডেপুটি রেজিস্ট্রারের পদ থেকে ইস্তফা দেন।
চাকরি ছাড়ার ৬ মাস অতিবাহিত হওয়ার পর তিনি প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশনও তার প্রার্থীতা বৈধ করে তাকে প্রতিক বরাদ্দ দিয়েছেন। সুতরাং এ বিষয় নিয়ে আবারও আদালতে যাওয়া আমাকে হয়রানী করা ছাড়া আর কিছু নয়। আমি আশা করি এই আদেশের বিরুদ্ধে আপিল করলে আদালতের মাধ্যমেই স্থগিতাদেশ প্রত্যাহার হবে।
এব্যাপারে মহাজোট প্রার্থী এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া সাংবাদিকদের বলেন, তিনি আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে। কিন্তু কিভাবে আদালতে গেল সেটি তিনি জানেন না। তিনি তার আইনজীবির সঙ্গে কথা বলে জানতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D