সিলেটে যা বললেন কাদের সিদ্দিকী ও ডাঃ জাফরুল্লাহ

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

সিলেটে যা বললেন কাদের সিদ্দিকী ও ডাঃ জাফরুল্লাহ

সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বিকেলে ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ৫ শীর্ষ নেতা সিলেট এসে পৌঁছান।

বিকেল পৌনে ৫টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

এসময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘মাজার জিয়ারতে এসে মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটা ধরে রাখতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

এসময় তিনি সকল ভয়-ভীতি উপেক্ষা দলের নেতা-কর্মীদের মাঠে থাকারও আহ্বান জানান।

ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘মাঠে থাকেন-জেলখানা ফুল হয়ে গেছে। ভয়ের কারণ নেই। জনগণের বিজয় নিশ্চিত।’

উল্লেখ্য, বুধবার ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ৫ নেতা সিলেটে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় নামেন।

শীর্ষ নেতাদের সিলেট আগমন উপলক্ষে দুপুর থেকেই দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় নেতাকর্মীরা ভীড় করেন। তারা সেখানে ‘ধানের শীষ’র পক্ষে স্লোগানও দেন।

ড. কামাল ছাড়াও সিলেটে মাজার জিয়ারতে আসেন জেএসডি নেতা আসম রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল নজরুল ইসলাম খান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট