বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে বিভক্ত আদেশ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে বিভক্ত আদেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি খালেদার মনোয়নের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। অপর বিচারপতি রিট আবেদন খারিজ করেছেন। ফলে রিট আবেদনটি এখন প্রধান বিচারপতির কাছে ফেরত যাবে। তৃতীয় কোনও বেঞ্চ নির্ধারণ করে দিবেন তিনি।
আজ সকালে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন।
গত রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেছিলেন। শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য ছিল।