৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনে ২০ দলীয় জোটের ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ‘ধানের শীষ’র প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা’র প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
প্রতীক বরাদ্দের পর সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ তামান্না ম্যানশনের নিচ তলায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এর আগে বিকেলে থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সমানে জমায়েত হতে থাকেন। এরপর সন্ধ্যায় তাহসিনা রুশদীর লুনা উপস্থিত হলে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের ধানের শীষের শ্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা সদরের পুরান বাজার। উপস্থিত নেতাকর্মীদের ভীড় সামাল দিতে হিমশিম খেতে হয় নেতৃবৃন্দকে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন- ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে রেখেছে বর্তমান সরকার। সরকার বিএনপি নেতা-কর্মীদের ভয় পায় বলেই খুন, গুম, মামলা-হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্ধি করে রেখেছে। ধানের শীষে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে এর জবাব দিতে হবে।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে লুনা বলেন- আমার সামনে এসে দলাদলি ও ধাক্কা-ধাক্কি করে কোনো লাভ নেই। আমাকে চেহারা দেখাতে হবে না। আমি সবাইকে ভাল করে চিনি। নির্বাচনে কে কোন সেন্টারে কত ভোট দেখাতে পারেন তা দেখবো। এখন থেকে প্রতিটি গ্রামের ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। ধানের শীষ বিজয়ী হলে সবাই দেশে শান্তিতে বসবাস করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নিখোঁজ এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী, ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্ণব। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রবেল। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সদস্য কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জমিস উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ, সামছুজ্জামান সমছু, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা-ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান রিপন, সুমন মিয়া, প্রচার সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, সহ-অর্থ সম্পাদক নুরুল মিয়া, বিএনপি নেতা আবুল হোসেন মেম্বার, আবদুল জলিল, আজাদুর রহমান আজাদ, শামীম মেম্বার, শাহিন তালুকদার মেম্বার, গণি শাহ, ফরিদ আহমদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনির মিয়া, যুগ্ম-আহবায়ক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, কদর আলী, নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, মুসলিম আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, সদস্য সচিব মাস্টার ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ মিয়া, শেখ ফরিদ, তারেক আহমদ খজির, শাহ আমির উদ্দিন, লিটন শিকদার, আব্দুল বাসিত, ইমরান আহমদ সুমন, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক একে রাজু, যুগ্ম-সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুনেদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D