সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম আলী আহাদ স্বাক্ষরিত এক পত্রে বাণিজ্য মেলার মেয়াদ ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ২৮ নভেম্বর বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আবেদনের প্রেক্ষিতে স্মারক নং- ২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭-৩৬০ এর আলোকে সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বৃদ্ধি করে নোটিশ প্রেরণ করে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল রোববার চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর কাছে চিঠি পৌছে।

চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানী ও রপ্তানী প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, সিলেট জেলা প্রশাসক, এসএমপি পুলিশ কমিশনার, এফবিসিসিআই’র সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান বরাবরে প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট