নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি লুনার

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি লুনার

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদ লুনা বলেছেন,‘তফসিল ঘোষণার পর থেকেেই নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক রয়েছে।’

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে চূড়ান্ত মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠার পদে থাকা লুনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুনা আরও বলেন, ‘নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও আতঙ্কের মধ্যে রয়েছে। ভোটের দিনে ভোট কেন্দ্রে তারা যেতে পারবেন কিনা তা নিয়েও তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচনে আমরা শেষ পর্যন্ত লড়বো।’

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন যদি ৫০ভাগ সুষ্ঠু হয় তবে আমাদের জয় নিশ্চিত।

তার আসনে জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর নির্বাচনে থাকা প্রসঙ্গে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে লুনা বলেন, ‘আমরা আমাদের মতো লড়বো। অন্য কোন দলের ওপর ডিপেন্ট নই। আমাদের লড়াই করতে হবে। আর লড়াই করেই বিজয় ছিনিয়ে আনতে হবে।’

এদিকে, এ আসনে বিএনপি থেকে তার ছেলে আবরার ইলিয়াস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রোববার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সাথে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিনও প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট