৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
৮ ডিসেম্বর ২০১৮, শনিবার : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মর্যাদার আসন খ্যাত সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীও বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ কারণে হেভিওয়েট এই দু’নেতার মধ্যে কে শেষ পর্যন্ত ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়ে কৌতুহল ছিল সাধারণ জনগণ ও নেতাকর্মীদের।
সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D