১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দেয়ায় অনিশ্চয়তায় পড়েছে সরকার।’
ড. কামাল ভোটকেন্দ্রে সব ধরনের কারচুপির মোকাবেলা করতে সতর্ক করে বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’
বুধবার এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এর আগে ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন তো সরকারের আজ্ঞাবহ থাকতে পারে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) কাছে নির্বাচনি পরিবেশ তুলে ধরে তিনি একথা বলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইয়ের ডেলিগেশন টিম ও ঐক্যফ্রন্টের মধ্যে ওই বৈঠকটি শুরু হয়। যা চলে ১০টা পর্যন্ত। প্রায় দেড় ঘণ্টাব্যাপি ওই বৈঠকে ড. কামাল হোসেনের সঙ্গে ছিলে ড. রেজা কিবরিয়া।
কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্টের পক্ষথেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র ৭ দিন পেছানো হয়। একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না।
বৈঠকে যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্যদের প্রতিনিধির মধ্যে ছিলেন, এনডিআইয়ের উপদেষ্টা জেকুলিন চরচরান, সংস্থার নির্বাচনি পর্যবেক্ষক নেভিত্ত নেভাইট, প্রোগ্রাম অফিসার মাএভ ওলেলান, সংস্থার সহকারী সান্ডা পেরেরা ও এনডিআইয়ের জ্যেষ্ঠ সহযোগী ইভান ডোহার্টি।
এর আগে সোমবার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন ড. কামাল হোসেন। কিন্তু গণমাধ্যমে বৈঠক নিয়ে মুখ খুলেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D