নগরীর কোর্ট পয়েন্টে তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

নগরীর কোর্ট পয়েন্টে তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ

মৌলভী সাদ’পন্থিদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসুন

মৌলভী সাদপন্থিদের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ হয়েছে। সিলেটের সর্বস্তরের তৌহিদী জনতা ও তাবলীগ জামাত এবং মাদরাসার ছাত্র-শিক্ষকদের ব্যানারে গতকাল সোমবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা সাদপন্থিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানানো হয়।
দরগাহ মাদরাসার শায়খুল হাদীস ও সিলেট তাবলীগ জামাতের উপদেষ্টা মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অর্ধশতাব্দির বিশ্ব ইজতেমা বাংলাদেশের একটি গৌরব ও ঐতিহ্যের বিষয়। সেই ঐহিত্য ধ্বংসে মেতে উঠেছেন মৌলভী সাদপন্থি ওয়াছিফুল ইসলাম ও সাহাব উদ্দিন নাসিম সহ ভ্রান্ত মতবাদে বিশ্বাসী বিপথগামীরা। তাদের সন্ত্রাসীরা নিরীহ- নিরস্ত্র স্বেচ্ছায় কর্মরত ছাত্র-শিক্ষক ও তাবলীগের সাথীদের হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে হত্যা করে। ৫ শতাধিক লোক আহত হয়েছেন। তারা এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।
গতকাল সোমবার নগরীর বিভিন্ন মসজিদ থেকে জোহরের নামাজের পর খন্ড খন্ড মিছিল সহকারে নগরীর কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। নগরীর কাজিরবাজার মাদরাসা, দরগাহ মাদরাসা, নয়াসড়ক মাদরাসা সহ বিভিন্ন মাদরাসা থেকে মিছিলও আসতে থাকে কোর্ট পয়েন্টে। বেলা আড়াইটার আগে পুরো কোর্ট পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে যায়। ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে সমাবেশে যোগ দেন। সিএনজি-লেগুনা চালকগণও মুসল্লিদেরকে সহযোগিতা করেন। বিক্ষোভ সমাবেশে একযোগে দাবি উঠে যে, টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার।
সমাবেশে বক্তব্য রাখেন কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা এমরান আলম, সৈয়দ শামীম আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা একরামুল আজিজ, মাওলানা ওলীউল্লাহ মাসুম, মাওলানা ফাহাদ আহমদ ও হাজী আব্বাস উদ্দিন, মাওলানা ক্বারি সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির খান, মাওলানা সৈয়দ শামীম আহমদ, আলহাজ্ব এমরান আলম, মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, আলহাজ্ব একরামূল আজিজ, মুফতি মতিউর রহমান, সৈয়দ শুয়াইব আহমদ, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার, জামাল তারেক বুলবুল, মাওলানা মকবুল আহমদ, আবুল ফাত্তাহ, মাওলানা এমদাদুল হক নোমানী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানানো হয়, হামলার নির্দেশ দাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাব উদ্দিন নাসিম সহ হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে, টঙ্গী ময়দান উলামায়ে কেরামদের অধীনে যেভাবে পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল উলামাদের কাছেই আবার হস্তান্তর করতে হবে, অতিসত্ত্বর কাকরাইলের সকল কার্যক্রম থেকে ওয়াসিফ ও নাসিমদেরকে বহিষ্কার করতে হবে, সারাদেশে উলামায়ে কেরাম ও শূরা ভিত্তিক পরিচালিত তাবলীগের সাথীদের উপর হামলা মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, টঙ্গীর আগামী ইজতেমা যথাসময়ে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওয়াসিফুল ইসলাম ও শাহাব উদ্দিন নাসিম দের সাথে সিলেট থেকে দলবদ্ধ হয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে হামলায় নেতৃত্বদানকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবিলম্বে সিলেটে তাদের সকল কার্যক্রম (বদিকোনা মার্কাজ ও সুরমা বাইপাস সংলগ্ন মার্কাজ) বন্ধ করার জন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে জানান বক্তারা।
এদিকে, গতকাল সোমবার জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার থেকে মিছিল পরবর্তী জামেয়া মাদানিয়া, খোজারখলা মার্কাজ ও তৌহিদী জনতার যৌথ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা। জামেয়া মাদানিয়ার সিনিয়র মুহাদ্দীস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া ক্বাসীমুল উলুম দরগাহ মাদ্রাসার সদরুল মুদাররেসীন মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, জামেয়া মাদানিয়ার মুদাররেসীন মাওলানা আব্দুস সোবহান, জামেয়া মাদানিয়ার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদ্রাসার মুহতামীম হাফিজ সৈয়দ মাওলানা শামীম আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, আলহাজ্ব মাওলানা এমরান আলম, খোজারখলা মাদ্রাসার মুরুব্বী হাজী মকবুল আহমদ, হাজী বুলবুল মিয়া, মাওলানা মনজুর আহমদ, মাওলানা সিদ্দিক আহমদ চিশতী, ভার্থখলা জামেয়ার মুহাদ্দীস সামছুদ্দিন ইলিয়াস, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা ফাহাদ আমান, মাওলানা মুশফিকুর রহমান মামুন, জামেয়া ফারুকিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুল হক, মুফতি নাসির উদ্দিন, মাওলানা তারিক বিন হাবীব, মাওলানা রশীদ মোস্তাক, ইকরামুল হক জুনাইদ, ওবায়দুর হক নাহিদ, হাজী আব্বাস উদ্দিন জালালী, হাফিজ কয়েস আহমদ প্রমুখ।
অরপরদিকে, টঙ্গীর ইজতেমা মাঠে আলেম, ছাত্র ও তাবলীগের মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য ও মুফতি মুতিউর রহমান, কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট