জৈন্তাপুরে ৩৩১৫ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮

জৈন্তাপুরে ৩৩১৫ পিস ইয়াবাসহ আটক ১

সিলেটের জৈন্তাপুর থেকে ৩৩১৫ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানাধীন সিলেট-জাফলং মেইন রোডের উপর থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী স্থানীয় তামাবিল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. সাইফুল ইসলাম (২১) নামের আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সে একই গ্রামের মতসিন আলীর ছেলে।

এ ব্যাপারে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট