১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
রাজনীতি থেকে অবসরে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবসর মানেই বিদায় না। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারে এ বয়োজ্যেষ্ট মন্ত্রী বলেন. ‘হ্যাঁ আমি অবসরে যাচ্ছি, কিন্তু অবসর মানেই বিদায় না। রেগুলার রুটিন মাফিক কাজগুলো হয়তো থাকবে না। তবে আমি আপনাদের সঙ্গে আছি। আজরাইল না আসা পর্যন্ত আমাকে বিদায় করা যাবে না’।
বাংলাদেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দারিদ্র্য বিমোচনে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। এবারও দারিদ্র্য বিমোচন আমাদের প্রধান অগ্রাধিকার থাকবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে আপনারা বিষয়টি দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মুহিত বলেন, আমরা যে উন্নয়ন করেছি তার মূলে রয়েছে নেতৃত্ব গুণ। আমাদের নেত্রী শুধু আমাদের নেতা নন তিনি বিশ্বের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D