১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান যে অবস্থা এমন চলতে থাকলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়ে বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, গ্রেপ্তার অব্যাহত আছে, এমন অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’
নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তফসিল ঘোষণার পরে বিরোধীপক্ষের নেতাকর্মীদের অনবরত গ্রেপ্তার চলছে। আর সরকারের নীলনকশা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন, নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো পদক্ষেপই নিচ্ছে না কমিশন।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এত কথা বলে কি লাভ? সুষ্ঠুভাবে নির্বাচনটা দিন না, দেখেন কে কতটা আসনে জেতে? আমি আগেও বলেছি, এখনও বলছি, ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদেরের কোনো কথার জবাব আমি দিতে চাই না। তিনি সব সময় অবান্তর কথাবার্তা বলেন।’
জামায়াতে ইসলামীকে কয়টি আসন দেয়া হয়েছে— এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘জামায়াতকে কোনো আসন দেয়া হয়নি। সবখানে ধানের শীষের প্রার্থী দেয়া হয়েছে। বলতে পারেন, জামায়াত বিএনপি হয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D