১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দল ক্ষমতায় না গেলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না।’
তিনি বলেন, ‘ক্ষমতায় থাকলেও আমরা আছি, না থাকলেও আছি। ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে।’
শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহার দেয়া হবে। এবারের ইশতেহারে গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে।
আওয়ামী লীগের মনোনয়নে ৫০ জন নতুন মুখের আগমন ঘটবে জানিয়ে তিনি বলেন, ‘বড় দল তাই অনেকের ভুলত্রুটি আছে, হয়েছে। কিন্তু কাউকেই বিচারের বাইরে রাখা হয়নি। আর ভুল হলে সংশোধনের সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে বলেও মন্তব্য করেন তিনি।’
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে কাদের বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি; বরং অদূরদর্শিতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D