বিজয়ের মাসে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮

বিজয়ের মাসে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে : অর্থমন্ত্রী

বিজয়ের মাসে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি আরো বলেন, আগামী নির্বাচন অন্য যে কোন নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ। এখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। জিততে না পারলে দেশের ও সরকারের নেতৃত্ব দিতে পারবোনা।

বুধবার (২৮ নভেম্বর) রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।  সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের মনোনয়নপত্র জমাদানের পর কর্মীদের সাথে মতবিনিময় উপলক্ষে নগরীর হাফিজ কমপ্লেক্সে এ বিশেষ সভার আয়োজন করা হয়।

সরকারের বয়োজ্যেষ্ট এ মন্ত্রী আরও বলেন, ডিসেম্বর মাস আমাদের জন্য যেমন দুঃখের মাস, আবার একই সাথে এটা আমাদের বিজয়ের মাস। আর এ মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দেশে আরেকটি বিজয় অর্জন করেেত হবে।

২০০১ সালের নির্বাচনী প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এমএ মুহিত বলেন, সেবার জালিয়াতির নির্বাচনের কারণে আমাদের পরাজিত করা হয়েছে, এ সম্পর্কে আমরা দীর্ঘদিন প্রতিবাদ জানিয়েছি। অথচ আমাদের সরকারের আমলে স্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। নির্বাচন কমিশনকে শক্তিশালী ও নিরপেক্ষ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ এমনভাবে করা হয়েছে যে, এখন কোনো ভোট জালিয়াতির কোন সুযোগ নেই। শুধুমাত্র পেশী শক্তির প্রয়োগের মাধ্যমে সেন্টার দখল ছাড়া কোনভাবেই ভোট গ্রহণকে বিতর্কিত করা সম্ভব না। তবে সেটারও সম্ভাবনা খুব কম।

অথমন্ত্রী বিগত দশ বছরের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদাহরণ টেনে বলেন, বিগত টানা দশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো, যার কারণে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা একটি নিয়ামত ছিলো। এ সময়ে সিলেটসহ দেশের সব জায়গায়, গ্রামে-গঞ্জে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুতসহ মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা ২০০৮ সালের আগে কল্পনাই করা যেত না।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ¬নির্বাচনে অন্যতম কার্যক্রম হচ্ছে গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে অবদান রাখতে হবে। দশ বছরের সরকারের উন্নয়ন বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে। এসময়ে সরকার দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্দি অর্জন করেছে। শেখ হাসিানর লক্ষ্য ছিলো মানুষের সেবা করা। এক্ষেত্রে তার নেতৃত্বাধীন সরকার সফল হয়েছে। যা দেশ বিদেশে সবার কাছে প্রশংসিত।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে মোমেন। এছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুবলেিগর প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, এড. রাজ উদ্দিন, এড. মফুর আলী, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলাউর, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, জগদীশ দাশ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মখলিছুর রহমান কামরান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আব্দুর রহমান জামিল, তপন মিত্র, জুবের খান, নুরুল ইসলাম পুতুল, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এড. সৈয়দ শামীম আহমদ, প্রিন্স সদরুজ্জামান, জাফর আহমদ চৌধুরী, হাজী রইছ আলী, ফরহাদ বক্স, মুকির হোসেন, বিধান কুমার সাহা, এড. আব্দুর রকিব বাবলু, ডা. নাজরা খাতুন, আলম খান মুক্তি, মুক্তাদির আহমদ মুক্তা, রাহাত তরফদারসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ, নগরীর ২৭ টি ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট