১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেঁদে ফেললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি—এ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। এ সময় টিস্যু দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে। তার কান্না দেখে সংবাদ সম্মেলনস্থলে থাকা বিএনপির নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
কাঁদতে থাকায় প্রায় ২ মিনিট মির্জা ফখরুল কোনো কথা বলতে পারেননি। এরপর কান্নাজড়িত কণ্ঠে ফখরুল বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কারাগারে। এই সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা এবং বিভিন্ন কলাকৌশলে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সঙ্গে সঙ্গে আমাদের দলের, বিরোধীদলের অসংখ্যক নেতাকর্মীকেও কারাগারে রাখা হয়েছে। নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D