জৈন্তাপুরে ৫৫০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

জৈন্তাপুরে ৫৫০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ১

সিলেটের জৈন্তাপুর থানার ফেরিঘাট এলাকা থেকে ৫৫০০ পিস ইয়াবাসহ সুমন আহমদ ওরফে মাছুম (১৯) নামে এক পেশাদার মাদক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল।

রোববার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

আটক মাদক ব্যবসায়ী সুমন আহমদ ওরফে মাছুম (১৯) জৈন্তাপুর থানার রুপচেং গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সুমন আহমদকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‌্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট