৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. এ.কে আব্দুল মোমেনকে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সিলেট জেলা যুবলীগ নেতা এড. অাফছর অাহমদের অনুসারী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
রবিবার সন্ধ্যায় মিছিলটি খাদিম চৌমুহনি থেকে অারম্ভ হয়ে শাহপরাণ মাজার গেইট, সদর উপজেলা গেইট শাহপরাণ বাজার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে শাহপরাণসস্থ মধুবন বিপনির সামনে এসে পথসভায় মিলিত হয়।
সিলেট জেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা বদরুল ইসলাম, শাহেদ অাহমদ অানা, ফরিদ অাহমদ, সৈয়দ মোঃ ইনুছ, অাব্দুল্লাহ মামুন, সেনাজ আহমদ, স্বপন।
মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন অাওয়ামীলীগের দপ্তর সম্পাদক লুৎফুর রহমান, যুবলীগ নেতা তাজ উদ্দিন, শাহেদ অাহমদ, শহিদ অাহমদ, সেনাজ মিয়া, জয়নাল মিয়া, জাকির, মামুন, শেখ রনি, জামাল। ছাত্রলীগ নেতা শাহ সুমন, রুবেল অাহমদ, অপু তালুকদার, করিম, ইমাম উদ্দিন, শাকুর আহমদ, সাইয়িম, শরিফ অাহমদ, তাসনিম, নাইম প্রমুখ।
মিছিল শেষে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D