সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাত দলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাত দলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে বুধবার সকালে ডাকাত দলের ছুরিকাঘাতে শুকুর মিয়া (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছে। নিহত ব্যক্তি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাংগেরপার গ্রামের ইব্রাহীম আলীর পুত্র। তিনি মাশাল্লাহ স্টোন ক্রাশারের(টমটম) স্বত্ত্বাধিকারী ছিলেন। ডাকাতি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে শুকুর আলী নিজ গ্রাম থেকে মোটর সাইকেলযোগে ভোলাগঞ্জ ১০ নম্বরে যাচ্ছিলেন। পথে ধলাই ব্রীজ সংলগ্ন এলাকায় পাড়–য়া গ্রামের প্রতিপক্ষ হাবিব মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট