১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তম প্রতিবেশি দেশ ভারতের সাহায্যের প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
সোমবার দুপুরে বিকল্পধারার চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শিংলার সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন।’
এক ব্রিফিংয়ে আবদুল মান্নান আরো বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাই তাদের সঙ্গে এই সুসম্পর্ক নির্বাচনের পরেও বিদ্যমান থাকুক। নির্বাচনের প্রাক্কালে আমরা চেয়েছিলাম, ভারতবর্ষের সঙ্গে এ সম্পর্ক আরও উন্নতি হোক। এ সব কিছু নিয়েই আমাদের আলোচনা ছিলো। এজন্য ভারতকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।
ভারতের হাইকমিশনারের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘নির্বাচনের সময় যেহেতু, সেহেতু নির্বাচন নিয়ে আলোচনা চলেই আসে। তবে আমাদের মূল আলোচনা ছিল ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে।’
বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি. চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।
শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমরা যে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সেই বিষয়টি তাদের জানিয়েছি। বলেছি যে, এটার ধারবাহিকতা আামরা বজায় রাখবো। এছাড়া নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমীর রাজনীতির কথা আমরা বলেছি।’
ব্রিফিংয়ে মাহি বি চৌধুরী বলেন, ‘বিকল্পধারা রাজনীতিতে একটি নিউ এলিমেন্ট। আদর্শিক, গণতান্ত্রিক অবস্থানে থেকে আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে মহাজোটে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছি।’ বেশ কিছু পরিকল্পনা নিয়ে মহাজোটের সঙ্গে এ সপ্তাহেই বৈঠক হবে বলেও জানান তিনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে হর্ষবর্ধন শিংলা সাংবাদিকদের বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আলাপ আলোচনা হয়েছে। আমরা যুক্তফ্রন্টকে বুঝতে চেয়েছি। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। এটা নিয়ে আমাদের কোন মন্তব্য নেই।’
এর আগে বেলা ১টা ৫ মিনিটে বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় প্রবেশ করেন শ্রিংলা। মাহী বি. চৌধুরী সেসময় তাকে স্বাগত জানান। পরে বেলা ২টা ৫৩ মিনিটের দিকে বি চৌধুরীর বাড়ি থেকে বের হন শ্রিংলা। সেসময়ই সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলেন তিনি। শ্রিংলা চলে যাওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা বলেন বিকল্পধারার নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D