৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
সিলেটে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলে নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার ৯ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তবে রাজু হত্যার মূল হোতা রকিব ও দিনার এখনো অধরা রয়ে গেছেন।
সোমবার (১৯ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে আসামীপক্ষ জামিন মঞ্জুর করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত ৯ আসামী হলেন- নয়ন, মুস্তাফিজুর রহমান, আরাফাত আহমদ, এনামূল হক, ফরহাদ আহমদ, জুনিয়র নজরুল, একরামূল হক, মামুন আহমদ, আফজল আহমদ।
গত ১৩ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাজুর চাচা দবির আলী। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D