৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮
রাজধানীর বাড্ডায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাতারকুল রোড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, ভোর সাড়ে চারটার দিকে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) ও অজ্ঞাতপরিচয় (৩৫) দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সকাল ৬টা ১০ মিনিটে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D